বিশ্বের সপ্তম আশ্চর্য ও ভালবাসার সমাধিসৌধ হিসেবে খ্যাত তাজমহলকে নান্দনিক সৌন্দর্যের দিক থেকে পেছনে ফেলতে চলেছে কলকাতার ভবিষ্যৎ স্থাপত্যশৈলী। নির্মিত হলে, এটিই হবে ভারতের সবচেয়ে আকর্ষণীয় ভবন। স্পেস বা মহাকাশ স্টেশনের আদলে নির্মিত এ অবকাঠামোটির নাম রাখা হবে অ্যাটমসফিয়ার। এর প্রশস্ততা হবে ১০০ মিটার। স্থাপত্যবিদরা এখন শুধু প্রস্তাবটি অনুমোদনের অপেক্ষায় রয়েছেন। হিন্দু রীতিনীতি ও ঐতিহ্যগত হিন্দু জীবন ধারণ থেকে অনুপ্রাণিত হয়ে তারা এ বিশেষ ও অত্যাধুনিক নকশাটি দাঁড় করিয়েছেন। ভবনটিতে ৮০টি পৃথক ফ্ল্যাটের ব্যবস্থা থাকবে। এক সঙ্গে সব প্রজন্মের পরিবারের উপযোগী করে এর ডিজাইন করা হয়েছে। প্রত্যেকটি ফ্ল্যাটের বাইরে থাকবে সুবিশাল বারান্দা। চলতি বছরের শেষদিকে বার্সেলোনায় ওয়ার্ল্ড আর্কিটেকচার ফেস্টিভ্যাল বা বিশ্ব স্থাপত্যশৈলী উৎসব অনুষ্ঠিত হওয়ার কথা। ভবিষ্যৎ স্থাপত্যশৈলীর আদলে নির্মিত বিশ্বের বিভিন্ন নির্মাণ অবকাঠামো ওই উৎসবে প্রতিযোগিতায় অংশ নেবে। আর, স্থাপত্য প্রকৌশলীরাও তাদের কল্পনাশক্তি দূরদর্শিতাকে কাজে লাগিয়ে নির্মাণ করে চলেছেন একের পর এক ভবিষ্যৎ অবকাঠামো। তুরস্কেও এ ধরনের একটি ভবিষ্যৎ বাসভবন নির্মাণের আশা করছেন প্রকৌশলী ও ডিজাইনাররা। চকলেট রিবন বা রঙিন ফিতার নকশাকে কাজে লাগিয়ে তারা অত্যাধুনিক, বিলাসবহুল ও সুউচ্চ এ ভবনটি তৈরির কথা ভাবছেন। Read the rest of this entry »

বিজয় নিউজ ২৪ ডটকম থেকে

সড়ক দুর্ঘটনায় শ্রমিক আহতকে কেন্দ্র করে ঢাকা-সিলেট মহাসড়কের কাচঁপুরের সিনহা গার্মেন্টসে শ্রমিক-পুলিশের ধাওয়া পাল্টা-ধাওয়ায় পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়েছে। সোমবার বিুদ্ধ শ্রমিকরা সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত দুই ঘন্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় সোনারগাঁও থানার এসআই আলেক মিয়ার একটি মোটর সাইকেলে আগুন দেয়। উত্তেজিত শ্রমিকরা আরো ২০/২২টি গাড়ি ভাংচুর করে। এতে মহাসড়কের উভয়দিকে যানজটের সৃষ্টি হয়ে ঈদে ঘরমুখো যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। পুলিশ ৬ শ্রমিককে গ্রেফতার করেছে। Read the rest of this entry »


দেখুন

 



এবারের ঈদে বাড়ি ফেরা মানুষের ভিড় তেমন একটা চোখে পড়ছে না রাজধানীর বাস টার্মিনালগুলোতে।

পরিবহন কর্মীরা টিকেট নিয়ে ডাকাডাকি করেও যাত্রীর দেখা পাচ্ছেন না।

এজন্য অনেক পরিবহন কর্মী দায়ী করছেন গণমাধ্যমকে।

অন্যদিকে যাত্রীরা পরিবহন কর্মীদের দোষারোপ করছেন টিকেট না পাওয়ার জন্য।

এছাড়া রাস্তাঘাটের করুণ দশা এবং যানজটের ভয়ে অনেকেই নিরাপদ রুট হিসেবে রেলকে বেছে নিয়েছেন বাড়ি ফেরার জন্য।
গাবতলির চিত্র

গাবতলি বাস টার্মিনালের টিকেট বিক্রয় কেন্দ্রগুলো বলা চলে খালিই পড়ে আছে।

গাবতলি বাস টার্মিনালে সোমবার দেখা গেল যাত্রীর জন্য শেষ মূহুর্তেও ডাকাডাকি চলছে বিভিন্ন বাস কাউন্টারে।

পরিবহন কর্মীরা বলছেন, অন্যবারের তুলনায় বাসে এবার ঈদের আগে যাত্রীর পরিমাণ কম।

তোফাজ্জল হোসেন নামের এক পরিবহন কর্মী জানালেন, তাদের গাড়িতে এখনো প্রচুর সিট খালি।

ঐ সময় তাদের যে গাড়িটি গাবতলি ছেড়ে যাবে, সেটি দেখিয়ে তিনি জানালেন, সেখানে মাত্র ১৫-১৬টি টিকেট বিক্রি করতে পেরেছেন তারা।

এছাড়া, যানজট এবং রাস্তা ভাল না থাকার কারণে বাসের যাওয়া আসার সময়ও বেড়ে গেছে এমনটাও জানালেন তিনি।
যাত্রীদের বলা হচ্ছে সিট নেই

বাসের সিট খালি কিংবা যাত্রী নেই এমনটা সাংবাদিকদের কাছে বললেও, যাত্রীদের কাছে বলা হচ্ছে উল্টো।

বাড়িয়ে নেয়া হয়েছে ঢাকা বগুড়া রুটের টিকেটের দাম।

যাত্রীদের অভিযোগ, সিট খালি নেই বলে তাদের কাছ থেকে বাড়িয়ে নেয়া হচ্ছে ভাড়া।

বগুড়ার যাত্রী মেহেদী হাসান জানালেন, ঢাকা থেকে বগুড়ার পথে তার কাছ থেকে সিট নেই এমনটা বলে সাধারণ চেয়ার কোচে ভাড়া নেয়া হয়েছে ৪০০ টাকা।

তবে টিকেটে সেটি লেখা ৩৮০ টাকা।

মি. হাসান জানান, তারা সাধারণত এই পথে ২৮০ টাকা ভাড়া দিয়ে থাকেন।

ঈদে বাড়ি ফিরতেই হবে এজন্য তিনি ওই পথে অতিরিক্ত ভাড়ার দাবি মেনে নিয়েছেন বলে জানান।

তবে পরে বিআরটিএ-র ওয়েবসাইট থেকে পাওয়া তথ্যে দেখা গেল আলাদা দুটি রুটে বগুড়ার ভাড়া দেয়া আছে যথাক্রমে ১৮৫ টাকা এবং ২৩৫ টাকা।
পরিবহন কর্মীদের বক্তব্য

পরিবহন কর্মীরা হিসেবে কষে দেখিয়ে দিচ্ছেন ভাড়া কমিয়েই রাখা হচ্ছে যাত্রীদের কাছ থেকে।

ঢাকা খুলনা পথের ভাড়া নেয়া হচ্ছে ৪৫০ টাকা। একে মালিক পক্ষের ত্যাগ বলা যায়।

পরিবহন কর্মী জাহিদুল ইসলাম

জাহিদুল ইসলাম নামে একজন পরিবহন কর্মী উদাহরণ দিলেন এভাবে যে, তারা ঢাকা খুলনা রুটে বাসের ভাড়া নেয়া হয় চারশো টাকা।

সেই হিসেবে যাওয়া আসায় তারা ভাড়া পান যাত্রী প্রতি ৮০০ টাকা।

আর এখন যেহেতু ঈদের সময়, সেহেতু খুলনা থেকে ফেরার রাস্তায় যাত্রী পাওয়া যায় না বললেই চলে।

সেকারণে তারা ঈদের সময় ঢাকা খুলনা পথের ভাড়া নিচ্ছেন ৪৫০ টাকা। তারা ভাষায় ‘‘একে মালিক পক্ষের ত্যাগ বলা যায়‘‘।

তিনি আরও জানান, সাধারণ সময়ে সরকার নির্ধারিত ভাড়াও মালিক পক্ষ নেয় না।
যাত্রীরা ঝুঁকেছেন ট্রেনের দিকে

কমলাপুর রেল স্টেশনে ট্রেনের অপেক্ষায় বসে ছিলেন আরিফ। তিনি বলছেন, অনেকটা সময় দাঁড়িয়ে থেকে বাসের টিকেট না পেয়ে এখন ট্রেনেই বাড়ির রাস্তা ধরেছেন।

লাইনে দাঁড়িয়ে তিনি দেখেছেন, বগুড়ার যাত্রীদের নীলফামারী কিংবা রংপুরের টিকেট কিনতে বাধ্য করেছে পরিবহন কর্মীরা।

ঈদের সময়ে বাংলাদেশ রেলওয়ে প্রতিদিন পরিবহন করছে অন্তত ৮০হাজার যাত্রী।

তাই তিনি ট্রেনেই বাড়ি ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।

এছাড়া অন্য ট্রেন যাত্রীরা বলছেন, রাস্তাঘাটের খারাপ অবস্থাও তাদের ট্রেন যাত্রার আরেকটি কারণ।

এমন দুইজন যাত্রী, যারা সব সময় বাসেই যাতায়াত করতেন, কমলাপুর স্টেশনে বসে জানালেন, রাস্তাঘাটের করুণ দশার খবর শুনে এবং যানজটের ভয়ে এখন তারা ট্রেনে বাড়ি ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।

এদের একজন জানান, এবারেই প্রথম ট্রেনে উঠছেন তিনি।

এদিকে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে এবারে ঈদের সময় তারা প্রতিদিন কমপক্ষে ৮০ হাজার যাত্রী বহন করছেন। যেটি সাধারণ সময়ের তুলনায় দ্বিগুণ।



ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আবদুল্লা সালেহ’র পদত্যাগের দাবিতে রাজধানী সানায় লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হয়েছে৻

সরকার-বিরোধী বিক্ষোভে গত শুক্রবার ৫০জন নিহত হবার পর এ বিক্ষোভ হলো ।

তেত্রিশ বছর ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট সালেহ’র পদত্যাগের দাবিতে এটিই সবচেয়ে বড় সমাবেশ হিসেবে উল্লেখ করছেন বিক্ষোভকারীরা ।

এদিকে নিজের সমর্থকদের উদ্দেশ্যে দেয়া এক ভাষণে মি: সালেহ বলেন যাদের হাতে ক্ষমতা নিরাপদ থাকবে তাদের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য তিনি তৈরি আছেন৻ Read the rest of this entry »